ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ, আবেদন চলছে
দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির কার্ড সেলস ও কার্ড অ্যাকুইজিশন বিভাগে দক্ষ ও উদ্যমী প্রার্থীদের এই পদে নিয়োগ দেওয়া হবে। গত ২৬ এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেইনি অফিসার পদে আবেদন করতে হলে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। এ পদের জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই, ফলে নতুন বা সদ্য স্নাতক পাস করা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।আরও পড়ুন, সিসিটিভি টেকনিশিয়ান পদে নিয়োগ দিচ্ছে আড়ংনির্বাচিত প্রার্থীদের জন্য মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩১ হাজার টাকা। এছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, এ পদে আবেদনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বয়সসীমা উল্লেখ করা হয়নি। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকা। তাই আবেদনকারীদের ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।আরও পড়ুন, সিএএমএলসিও পদে লোক নেবে প্রিমিয়ার ব্যাংকআগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে বিডিজবস প্ল্যাটফর্মের মাধ্যমে বিস্তারিত তথ্য জানা ও আবেদন করা যাবে। আবেদন শুরু হয়েছে ২৬ এপ্রিল ২০২৬ থেকে এবং আবেদন করার শেষ তারিখ আগামী ২ মে ২০২৬।