দৈনিক সংবাদ দিগন্ত

যৌন সহিংসতার অভিযোগে ইসরাইলকে জাতিসংঘের ‘কালো তালিকাভুক্ত’

যুদ্ধক্ষেত্র বা সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতা চালানোর অভিযোগে ইসরাইলকে ‘কালো তালিকাভুক্ত’ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত Danny Danon।আরও পড়ুন, কেনিয়ার আবাসিক বিদ্যালয়ে ভয়াবহ আগুন, নিহত ১৬ শিক্ষার্থীতিনি এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক’ এবং ‘বাস্তবতাবিবর্জিত’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান। প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের এই তালিকাটি সংঘাত-সম্পর্কিত যৌন সহিংসতা বিষয়ক (CRSV) বার্ষিক রিপোর্টের অংশ, যেখানে সশস্ত্র সংঘাতে ধর্ষণ ও অন্যান্য যৌন সহিংসতার অভিযোগে পক্ষগুলোকে চিহ্নিত করা হয়।আরও পড়ুন, হরমুজ ইস্যুতে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পেরইসরাইলি রাষ্ট্রদূত অভিযোগ করেন, জাতিসংঘ মহাসচিব António Guterres-এর কার্যালয় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থগিত করেছে। তিনি আরও বলেন, এই পদক্ষেপের মাধ্যমে ইসরাইলকে হামাস ও আইএসআইএসের মতো সংগঠনের সঙ্গে একই তালিকায় রাখা হয়েছে, যা তিনি ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনি অঞ্চলে সংঘাত চলাকালে যৌন সহিংসতার একাধিক অভিযোগ সামনে আসার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘দ্য জেরুজালেম পোস্ট’-এর প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের এই তালিকায় ইসরাইলি কারা কর্তৃপক্ষকেও অন্তর্ভুক্ত করা হয়েছে এবং অন্যান্য সংস্থাকে নজরদারিতে রাখা হয়েছে।আরও পড়ুন, ইরানের পাল্টা পদক্ষেপে উদ্বেগ মধ্যপ্রাচ্যেজাতিসংঘের এই তালিকায় সশস্ত্র সংঘাতের সময় সংঘটিত ধর্ষণ ও যৌন সহিংসতার অভিযোগ থাকা বিভিন্ন পক্ষকে নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও অন্তর্ভুক্ত করা হয়। এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।

যৌন সহিংসতার অভিযোগে ইসরাইলকে জাতিসংঘের ‘কালো তালিকাভুক্ত’