দৈনিক সংবাদ দিগন্ত

কারিগরি ত্রুটি কাটিয়ে অবশেষে ঢাকায় অবতরণ বিজি-৩০৬

কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমে দীর্ঘ সময় আটকে থাকার পর অবশেষে দেশে ফিরেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটের ২৫৯ যাত্রী রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, রোমের ফিউমিচিনো বিমানবন্দরে উড়োজাহাজটির কারিগরি ত্রুটি মেরামতের পর সেটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।বিজি-৩০৬ ফ্লাইটটি টরন্টো থেকে ঢাকার পথে রোমে যাত্রাবিরতি করেছিল। সেখানে কারিগরি ত্রুটি ধরা পড়ায় ফ্লাইটটি বাতিল করা হয় এবং যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে নেওয়া হয়।আরও  পড়ুন, ২৯ বছর পর নতুন মোড়, সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন হকপরে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও সরঞ্জাম নিয়ে বিমানের প্রকৌশলী দল রোমে পৌঁছে মেরামতকাজ সম্পন্ন করে।তবে যাত্রীরা অভিযোগ করেছেন, দীর্ঘ সময় তাদের উড়োজাহাজের ভেতরে অপেক্ষা করতে হয়েছে। পরে লাউঞ্জের ব্যবস্থা করা হলেও সবার জন্য পর্যাপ্ত জায়গা ছিল না। খাবার ও প্রয়োজনীয় ওষুধ পেতেও বিলম্ব হয়েছে বলে অভিযোগ করেন তারা।ইতালির ভিসা না থাকায় অনেক বাংলাদেশি যাত্রী বিমানবন্দরের বাইরে যেতে পারেননি, ফলে তাদের বিমানবন্দরের ভেতরেই দীর্ঘ সময় অবস্থান করতে হয়।প্রায় ২৮ ঘণ্টার দীর্ঘ ভোগান্তি ও অনিশ্চয়তার পর বিজি-৩০৬ ফ্লাইটের যাত্রীরা অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন।

কারিগরি ত্রুটি কাটিয়ে অবশেষে ঢাকায় অবতরণ বিজি-৩০৬