দৈনিক সংবাদ দিগন্ত

দুই ভাইয়ের পারিবারিক ঝগড়ায় হাতুড়ির আঘাতে গুরুতর আহত ফয়েজ

গাজীপুরে পারিবারিক বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার একপর্যায়ে হাতুড়ির আঘাতে গুরুতর আহত হয়েছেন ফয়েজ নামে এক ব্যক্তি। এ ঘটনায় তার ভাই ফয়সালের বিরুদ্ধে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাদুই ভাইয়ের ঝগড়ায় হাতুড়ির আঘাতে গুরুতর আহত ফয়েজ প্রচুর রক্তক্ষরণ, আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর সদর হাসপাতালে ভর্তিইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আরও পড়ুন,নতুনদের বরণে উৎসবের আমেজ, মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে বর্ণিল আয়োজনএ সময় হঠাৎ ফয়সাল তার ভাই ফয়েজকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে ফয়েজ গুরুতর আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয় পরে আহত ফয়েজকে দ্রুত গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণের কারণে বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ, অভিযুক্তের বক্তব্য এবং আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

দুই ভাইয়ের পারিবারিক ঝগড়ায় হাতুড়ির আঘাতে গুরুতর আহত ফয়েজ