ঝিনাইদহের মহেশপুরে গোয়াল ঘরের পানি নিস্কাশনকে কেন্দ্র করে আব্দুল জব্বার হত্যা মামলার প্রধান আসামী পলাশসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চত করেছেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান। গ্রেফতার কৃতরা হলেন,আব্দুল জব্বার হত্যা মামলার প্রধান আসামী পলাশ,বিদ্যুৎ ও জেহের আলী।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ সেপ্টম্বর মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল জব্বারের গোয়াল ঘরের গরু গোসলের পানি পার্শ্ববর্তী প্রতিবেশি পলাশের জায়গায় যাওয়াকে কেন্দ্র করে গালিগালাজ ও মারধর করা হয় জব্বারকে। গুরুতর আহত অবস্থায় তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আড়ও পড়ুন,সোনারগাঁয়ে একদিনের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৩ আসামি গ্রেপ্তারএ ঘটনায় নিহতের স্ত্রী জাহানারা খাতুর বাদী হয়ে মহেশপুর থানায় পলাশকে প্রধান আসামী করে একটি হত্যা মামমলা দায়ের করেন। মহেশপুর থানা পুলিশের তৎপরতায় আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার ও সিডিআর ট্যাকিং করে পলাতক আসামীদেরকে যশোর জেলার কেশবপুর ও চৌগাছা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামী পলাশসহ ৩ জনকে আটক করা হয়।মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান জানান,আসামীদেরকে আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।