দৈনিক সংবাদ দিগন্ত

দেশজুড়ে বাড়ছে খুন-অপহরণ-ছিনতাই, চার মাসে নিহত ১১৪২

দেশজুড়ে খুন, অপহরণ, ডাকাতি, ছিনতাই এবং নারী-শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। চলতি বছরের প্রথম চার মাসে সারা দেশে খুন হয়েছেন এক হাজার ১৪২ জন।পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত পাঁচ ধরনের বড় অপরাধে মামলা হয়েছে ১৩ হাজার ২২১টি। অর্থাৎ প্রতিদিন গড়ে ১১০টির বেশি মামলা হয়েছে দেশের বিভিন্ন থানায়।পরিসংখ্যানে দেখা গেছে, চার মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে প্রায় ৬ হাজার। এছাড়া চুরি ও ছিনতাইয়ের ঘটনায় চার হাজারের বেশি মামলা হয়েছে।আরও  পড়ুন , কুমিল্লা পথে তারেক রহমানকে ঘিরে নেতাকর্মীদের ঢল, মহাসড়কে জনতার ভিড়বিশ্লেষকদের মতে, এলাকায় আধিপত্য বিস্তার, আর্থিক সংকট, পারিবারিক বিরোধ এবং দ্রুত বিচার না হওয়ায় অপরাধ বাড়ছে।সম্প্রতি রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকাণ্ডসহ বেশ কয়েকটি আলোচিত হত্যাকাণ্ড দেশজুড়ে উদ্বেগ তৈরি করেছে।পুলিশ বলছে, টহল বৃদ্ধি, সিসিটিভি নজরদারি ও বিশেষ অভিযান চালানো হলেও সংঘবদ্ধ অপরাধ মোকাবেলায় সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন।পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম নাগরিকদের পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।আরও পড়ুন , সৌদি আরবে ৫৮ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী, মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫

দেশজুড়ে বাড়ছে খুন-অপহরণ-ছিনতাই, চার মাসে নিহত ১১৪২