দৈনিক সংবাদ দিগন্ত

আইফার মঞ্চে শহিদ-কারিনার উষ্ণ আলিঙ্গন

সম্পর্ক বিচ্ছেদের বহু বছর পেরিয়ে গেলেও বলিউড তারকা শহিদ কাপুর ও কারিনা কাপুর খানের পুরোনো প্রেম নিয়ে অনুরাগীদের কৌতূহল এখনো কমেনি। মীরা রাজপুত ও সাইফ আলী খানের সঙ্গে নিজ নিজ সংসারে সুখী এবং সন্তান লালন-পালনে ব্যস্ত থাকা সত্ত্বেও সম্প্রতি আইফা (IIFA) অ্যাওয়ার্ডসের মঞ্চে তাঁদের আকস্মিক সাক্ষাৎ ও উষ্ণ আলিঙ্গন ফের চর্চায় নিয়ে এসেছে এই জুটিকে।ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, আইফার মঞ্চে মুখোমুখি হতেই দুজন কুশল বিনিময় করেন এবং অত্যন্ত সহজভাবে একে অপরকে জড়িয়ে ধরেন। তাঁদের এই মিষ্টি মুহূর্তটি পাপারাজ্জিরা ক্যামেরাবন্দি করার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আরও পড়ুন,বক্স অফিস ও স্টারডম নিয়ে রাধিকা আপ্তের মন্তব্যউল্লেখ্য, প্রায় এক বছর আগে এই আইফার মঞ্চেই প্রথম সৌজন্য বিনিময়ের মাধ্যমে তাঁদের দীর্ঘ ১৮ বছরের দীর্ঘ মান-অভিমান ও দূরত্বের অবসান ঘটেছিল। এক বছর পর এবার সেই সম্পর্ক আরও প্রাঞ্জল ও বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠার দৃশ্যই ধরা পড়ল ফ্রেমজুড়ে।‘জব উই মেট’ সিনেমার জনপ্রিয় এই জুটিকে একসঙ্গে হাসিমুখে দেখে ভক্তরাও ভেসেছেন গভীর নস্টালজিয়ায়। তাঁদের এই সহজ সম্পর্কের নতুন রসায়ন দেখে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই অনেকে 'জব উই মেট'-এর সিকুয়েল নির্মাণের জোরালো দাবি জানাতে শুরু করেছেন।

আইফার মঞ্চে শহিদ-কারিনার উষ্ণ আলিঙ্গন