ইরানের সম্ভাব্য ড্রোন হামলা প্রতিরোধে নিজেদের গুরুত্বপূর্ণ তেল ডিপো ও জ্বালানি অবকাঠামোতে লোহার খাঁচা বসানোর উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা গেছে—দেশটির তেল ডিপোর ওপর ধাতব কাঠামো বা লোহার খাঁচার মতো সুরক্ষা ব্যবস্থা স্থাপন করা হচ্ছে।আরও পড়ুন, অস্বাভাবিক গরমে বিপর্যস্ত ভারতবিশ্লেষকদের মতে, এই কাঠামোর মূল উদ্দেশ্য হলো ড্রোন সরাসরি আঘাত হানার আগে তাকে বাধাগ্রস্ত করা বা বিস্ফোরণের প্রভাব কমানো। আমিরাতের অর্থনীতিতে জ্বালানি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশটির মোট দেশজ উৎপাদনের প্রায় ৩০ শতাংশই আসে তেল ও গ্যাস খাত থেকে। তাই এই খাতের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।আরও পড়ুন, ইরান–যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তেহরানে আসিম মুনিরএদিকে চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে ইরানে সরাসরি হামলায় যুক্ত থাকার অভিযোগও উঠেছে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। একই সময়ে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা মোতায়েন নিয়েও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ প্রকাশ পেয়েছে। রিপোর্ট অনুযায়ী, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান অঞ্চলজুড়ে মার্কিন স্থাপনা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় বলে দাবি করা হচ্ছে।আরও পড়ুন, ফ্লোরিডায় এক বছরে রেকর্ড মৃত্যুদণ্ড, এবার রিচার্ড নাইটের ফাঁসিএ সময় আমিরাতের কিছু তেলক্ষেত্র ও ডিপোতেও ছোট আকারের ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্র জানিয়েছে। সব মিলিয়ে সম্ভাব্য ড্রোন হামলা থেকে জ্বালানি অবকাঠামো রক্ষায় আমিরাতের এই লোহার খাঁচা ব্যবস্থা নতুন ধরনের প্রতিরক্ষা কৌশল হিসেবে আলোচনায় এসেছে।