বেনাপোল অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা, রোববার থেকে থমকে যেতে পারে আমদানি-রপ্তানি
দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে পণ্য লোড-আনলোড কাজে নিয়োজিত দুটি শ্রমিক সংগঠন। আগামী রোববার থেকে এ কর্মবিরতি শুরু হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।শ্রমিকদের দাবি, বন্দর কর্তৃপক্ষের নিয়োগপ্রাপ্ত ঠিকাদার গত বছরের ৫ আগস্টের পর থেকে তাদের সংগঠনের সঙ্গে কোনো কার্যকর যোগাযোগ বা সমন্বয় করেননি। এ বিষয়ে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে যোগাযোগের চেষ্টা করেও কোনো সমাধান পাওয়া যায়নি।এ নিয়ে গত বুধবার বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতারা বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে একটি লিখিত আবেদন জমা দেন।আরও পড়ুন ,বান্দরবান সদর হাসপাতালে নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল দুই শ্রমিকের আবেদনটি বেনাপোল বন্দরের পরিচালকের মাধ্যমে ঢাকা প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।শ্রমিক নেতারা জানান, এর আগেও কয়েকবার কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হলেও বন্দর পরিচালকের আশ্বাসে তা স্থগিত করা হয়েছিল। তবে দীর্ঘ সময়েও সমস্যার সমাধান না হওয়ায় এবার তারা কর্মবিরতির সিদ্ধান্তে অনড় রয়েছেন।এদিকে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, কর্মবিরতি বাস্তবায়িত হলে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলবন্দরটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে। এতে ভারত-বাংলাদেশ আমদানি-রপ্তানি বাণিজ্য, পণ্য পরিবহন এবং রাজস্ব আহরণেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, শ্রমিকদের আবেদনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।