দৈনিক সংবাদ দিগন্ত

মাদকমুক্ত লক্ষ্মীপুর - ২ গড়তে দ্রুত অভিযান: এমপি আবুল খায়ের ভূঁইয়া

আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী লক্ষ্মীপুর-২ আসনকে মাদকমুক্ত করতে দ্রুত সময়ের মধ্যেই আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। সোমবার তিনি তার ভেরিফায়েড ফেসবুক একাউন্টে একপোস্টে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্য। আপনাদের মহামূল্যবান ভোটে মহান জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। তাই আপনাদের প্রত্যাশা পূরণ করা আমার দায়িত্ব। নবনির্বাচিত এই সংসদ সদস্য জানান, তার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-২-এর অন্যতম প্রধান সমস্যা হচ্ছে মাদক। নির্বাচনের আগে বিভিন্ন সভা-সমাবেশ ও নির্বাচনী ইশতেহারে তিনি মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেছিলেন। সেই অঙ্গীকার বাস্তবায়নে তিনি ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা শুরু করেছেন।আরও পড়ুন, লালপুরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ স্বামী- স্ত্রীকে আটকতিনি আরও বলেন, একটি নিরাপদ, জনবান্ধব, উন্নয়নশীল ও বাসযোগ্য শহর গড়তে হলে মাদক নির্মূল করা অত্যাবশ্যক। মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই এর বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে দাঁড়াতে হবে। সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া মাদকবিরোধী অভিযানে প্রশাসনকে সহযোগিতা করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান এবং নিজ নিজ অবস্থান থেকে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে হবে অনুরোধ করেন। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলারও ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আশা প্রকাশ করেন, জনগণের সচেতনতা, দায়িত্বশীলতা ও দেশপ্রেমের মাধ্যমে খুব দ্রুতই লক্ষ্মীপুর-২ আসনে একটি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।তাই এর বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে দাঁড়াতে হবে।

মাদকমুক্ত লক্ষ্মীপুর - ২ গড়তে দ্রুত অভিযান: এমপি আবুল খায়ের ভূঁইয়া