দৈনিক সংবাদ দিগন্ত

রাফীর ‘আন্ধার’-এর টিজারে রহস্য-ভয়ের ঝলক

দেশে বাণিজ্যিকভাবে বড় পরিসরে হরর সিনেমা নির্মাণের সংখ্যা খুব বেশি নয়। সেই জায়গা থেকেই নির্মাতা রায়হান রাফীর নতুন হরর সিনেমা ‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল শুরু থেকেই।মাসখানেক ধরে সিনেমাটির প্রচারের অংশ হিসেবে বিভিন্ন দৃশ্য প্রকাশ করছিলেন নির্মাতা। এসব দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও তৈরি হয় আলোচনা।এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হয় ‘আন্ধার’-এর টিজার। ১ মিনিট ২৬ সেকেন্ডের টিজারটি মুক্তির পরপরই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।রাফীর আগের সিনেমাগুলোর মতো ‘আন্ধার’-এর টিজারেও নেই কোনো সংলাপ। আবহসংগীত, চরিত্রগুলোর লুক এবং একের পর এক চমকপ্রদ দৃশ্যের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে সিনেমাটির রহস্যময় আবহ।টিজারে গল্পের স্পষ্ট কোনো ধারণা দেওয়া হয়নি। তবে দেখা গেছে আফসানা মিমি, গাজী রাকায়েত, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, সিয়াম আহমেদ, মোস্তাফা মনোয়ারসহ সিনেমার প্রধান চরিত্রগুলোকে। পুরো টিজারজুড়েই রয়েছে ধূসর ও অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। আড়ও পড়ুন,কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেইপাশাপাশি সিয়াম আহমেদের কয়েকটি অ্যাকশন দৃশ্যও নজর কেড়েছে।টিজার প্রকাশের পর দর্শকদের অনেকেই এর লুক, আবহসংগীত, ডার্ক থিম ও প্রস্থেটিক মেকআপের প্রশংসা করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, রায়হান রাফী তাঁর আগের কাজগুলোকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন।‘আন্ধার’-এর গল্প লিখেছেন ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী ও অর্থহীনের সাইদুস সালেহীন সুমন। গল্পের সঙ্গে যুক্ত আছেন আদনান আদিব খানও।জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চলের ভৌতিক লোককাহিনি ও অতিপ্রাকৃত ঘটনা নিয়ে দীর্ঘদিনের আগ্রহ থেকেই সিনেমাটির গল্পের ভাবনা এসেছে। বিভিন্ন এলাকা ঘুরে সংগ্রহ করা ভূতের গল্প ও অভিজ্ঞতাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ‘আন্ধার’-এর কাহিনি।নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এটি বাংলাদেশের হরর ঘরানার অন্যতম বড় বাজেটের সিনেমা। সিনেমাটির বড় একটি অংশজুড়ে রয়েছে ভিএফএক্স ও গ্রাফিকস অ্যানিমেশনের কাজ। মুম্বাইয়ের একটি স্টুডিওতে কয়েক মাস ধরে এসব কাজ করা হয়েছে।গাজীপুর ও ময়মনসিংহে হয়েছে সিনেমাটির বেশির ভাগ শুটিং। নির্মাতা রায়হান রাফীর আশা, দীর্ঘদিনের হরর ঘরানার শূন্যতা অনেকটাই পূরণ করতে পারবে ‘আন্ধার’। সিনেমাটি আগামী অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

রাফীর ‘আন্ধার’-এর টিজারে রহস্য-ভয়ের ঝলক