দৈনিক সংবাদ দিগন্ত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত জামিন বিশ্বাসের মৃত্যু হয়েছে।রবিবার রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধি।এর আগে, সকালে উপজেলার পাট্রা ইউনিয়ন ও কশবামাজাইল ইউনিয়নের দড়ি-বাংলাট ও ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।আরও  পড়ুন, যোহরের নামাজের মাঝেই মসজিদে ছোট ভাইকে কুপিয়ে হত্যা, পলাতক বড় ভাইসংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন। গুরুতর আহত জামিন বিশ্বাসকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু