অবৈধ সম্পদ অর্জন ও পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট আত্মসাতের অভিযোগে করা দুদকের দুই মামলায় সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, দুদকের পৃথক দুই মামলায় আসামিপক্ষ জামিন আবেদন করে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।আরও পড়ুন , শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বরদুদকের দায়ের করা মামলাগুলোর একটিতে অভিযোগ করা হয়েছে, বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৫ কোটি ৩৯ লাখ টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন।অন্য মামলায় অভিযোগ করা হয়েছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে তিনি প্রতারণা ও মিথ্যা তথ্য প্রদান করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রভাবিত করে প্লট নিজের নামে রেজিস্ট্রি করেন।দুদক জানায়, নিয়ম অনুযায়ী পূর্বাচল এলাকায় কারও জমি বা বাড়ি থাকলে প্লট বরাদ্দ পাওয়ার সুযোগ নেই। কিন্তু অভিযোগে বলা হয়, শর্ত ভঙ্গ করে ও হলফনামায় অসত্য তথ্য দিয়ে তিনি প্লট বরাদ্দ নেন।আরও পড়ুন , অগ্নিযোদ্ধাদের শপথে শুরু ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।