দৈনিক সংবাদ দিগন্ত

আজ কোথাও বৃষ্টি, কোথাও রোদ; রাতে কমতে পারে তাপমাত্রা

দেশের কয়েকটি অঞ্চলে আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের অধিকাংশ সময় দেশের আকাশ রৌদ্রজ্জ্বল থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।আরও  পড়ুন, নারীদের যাতায়াতে দ্রুত চালু হচ্ছে আরও ১০০ পিংক বাসএ ছাড়া চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফলে এসব এলাকার কোথাও কোথাও সাময়িকভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং স্বাভাবিক জনজীবনে কিছুটা বিঘ্ন ঘটতে পারে।আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অন্যত্র আকাশ প্রধানত আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও সামগ্রিকভাবে দিনের বড় একটি সময় রোদ থাকতে পারে।এদিকে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পাশাপাশি রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃষ্টির সময় দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টায় অঞ্চলভেদে বৃষ্টিপাতের তারতম্য দেখা দিতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি ও উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় স্থানীয়ভাবে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

আজ কোথাও বৃষ্টি, কোথাও রোদ; রাতে কমতে পারে তাপমাত্রা