রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৩৪ জন, ওয়ারীতে ৬৪ জন, মতিঝিলে ৭৬ জন, তেজগাঁওয়ে ৯২ জন, মিরপুরে ১২০ জন, গুলশানে ৩৭ জন, উত্তরা বিভাগে ৪৬ জন এবং গোয়েন্দা বিভাগে ১৬ জন রয়েছেন।অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আরও পড়ুন, রাজধানীতে বাসে আগুন ও আট ককটেল বিস্ফোরণএছাড়া তিনটি চাপাতি, পাঁচটি চাকু এবং বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষসহ ৫৩ পিস লোহার পেরেক ও তারকাটা উদ্ধার করা হয়েছে।এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭ পিস ইয়াবা এবং ১২১ দশমিক ৩ গ্রাম হেরোইন। পাশাপাশি তিন বোতল বিদেশি মদ ও ২০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।অভিযানে একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ সাত হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ ৫১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।