দৈনিক সংবাদ দিগন্ত

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলীয় সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল ক্রিস স্মিথ। (২৭ সেপ্টেম্বর) ঢাকার সেনাসদরে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করে। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।সেনাবাহিনীর পোস্টে জানানো হয়, সাক্ষাৎকালে দুই পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়।আরও  পড়ুন, আজ কোথাও বৃষ্টি, কোথাও রোদ; রাতে কমতে পারে তাপমাত্রাপাশাপাশি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন তারা।বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান। সামরিক পর্যায়েও দুই দেশের মধ্যে পেশাগত যোগাযোগ ও সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র রয়েছে। অস্ট্রেলীয় প্রতিনিধি দলের এ সফর দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক যোগাযোগ আরও বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।সৌজন্য সাক্ষাতে দুই দেশের সামরিক সম্পর্কের পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলীয় সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ