রাজধানীর পল্লবীতে স্কুলছাত্রী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।রোববার বেলা ৩টার দিকে পল্লবী থানার তদন্ত কর্মকর্তা এসআই অহিদুজ্জামান ভূইয়া ঢাকার আদালতের প্রসিকিউশন বিভাগে চার্জশিট জমা দেন।তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।জানা গেছে, মামলাটি ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন থাকবে।ঘটনার পর আজ সকালে দুই আসামিকে কারাগার থেকে আদালতের হাজতখানায় আনা হয়। এদিনই মামলার অভিযোগ গঠন ও বিচার শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।আরও পড়ুন , জাতীয় সংসদে রুফটপ সৌরবিদ্যুৎ উদ্বোধন, সবুজ জ্বালানির পথে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ঘটনাটি ঘটে গত ১৯ মে রাজধানীর পল্লবী থানাধীন সেকশন-১১ এলাকার একটি অ্যাপার্টমেন্টে।মামলার এজাহার অনুযায়ী, দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা সকালে বাসা থেকে বের হলে তাকে কৌশলে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়।পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে ওই কক্ষ থেকে উদ্ধার করে, যেখানে মর্মান্তিকভাবে তার মরদেহ পাওয়া যায়।ঘটনার পরদিন দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে হাজির করার পর একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।পরবর্তীতে ময়নাতদন্ত ও ডিএনএ প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়।ঘটনাটি দেশজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের জন্ম দিয়েছে। বিভিন্ন সংগঠন দ্রুত বিচার দাবি করছে।