দৈনিক সংবাদ দিগন্ত

কালকিনিতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ হাজার ফুট পাইপ ধ্বংস

মাদারীপুরের কালকিনি উপজেলায় নদী ও পরিবেশ রক্ষায় এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে উপজেলার আলিনগর ইউনিয়নের স্বস্থাল এবং পূর্ব এনায়েতনগর ইউনিয়নের চর আলিপুর এলাকায় অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। ​শুক্রবার (১৩ নভেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন কালকিনি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। ​প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র এলাকার বিভিন্ন নদ-নদী ও জলাশয় থেকে অবৈধ ড্রেজার বসিয়ে নির্বিচারে বালু উত্তোলন করে আসছিল। আরোও পড়ুন,গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে ওএমএস চাল বিক্রি শুরু; আটা সরবরাহএর ফলে নদীর তীর ভাঙন এবং স্থানীয় পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছিল। স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ​অভিযানকালে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও প্রায় ৬,০০০ ফুট পাইপ জব্দ করে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।​এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, নদী ও পরিবেশ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন যেকোনো মূল্য বন্ধ করা হবে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কালকিনিতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ হাজার ফুট পাইপ ধ্বংস