দৈনিক সংবাদ দিগন্ত

অপরাধ দমনে মোহাম্মদপুরে পুলিশি মহড়া, রাতভর ‘ব্লকরেইড’ অভিযান

রাজধানীর মোহাম্মদপুরে অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ মহড়া চালিয়েছে পুলিশ।শুক্রবার রাত ৮টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে শুরু হওয়া এই অভিযানধর্মী মহড়া চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। এতে মোহাম্মদপুর থানা পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন—এপিবিএনের ৬৬ সদস্য অংশ নেন।মহড়ার অংশ হিসেবে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা, সাদেক খান কাঁচাবাজার এবং জাফরাবাদের বিভিন্ন স্পটে টহল জোরদার করা হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।আরো পড়ুন , রাজধানীতে শব্দ সন্ত্রাস : বেপরোয়া বাইক-কারে অতিষ্ঠ নগরবাসীঅভিযান শুরুর কিছুক্ষণের মধ্যেই তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, চাঁদাবাজি, মাদককারবারি এবং কিশোর গ্যাং দমনে পুরো মোহাম্মদপুরজুড়ে ‘ব্লকরেইড’ শুরু হয়েছে। কোনো এলাকা এই অভিযান থেকে বাদ যাবে না বলেও তিনি স্পষ্ট করেন।তিনি আরও জানান, রাত ৮টা থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযান অন্তত রাত ১২টা পর্যন্ত চলবে।ডিএমপির তথ্য অনুযায়ী, বর্তমানে মোহাম্মদপুর এলাকায় অর্ধশতাধিক অপরাধী চক্র সক্রিয় রয়েছে। এর মধ্যে ১৭টি বড় গ্রুপ রয়েছে, যাদের প্রতিটিতে ১৫ থেকে ২০ জন সদস্য রয়েছে।এর আগে, তেজগাঁও বিভাগ এলাকায় পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করা হয়।

অপরাধ দমনে মোহাম্মদপুরে পুলিশি মহড়া, রাতভর ‘ব্লকরেইড’ অভিযান