রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২৫ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। অভিযানে নিয়মিত মামলা, পুরোনো মামলা, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করা হয়।শুক্রবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন, রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, আসছে ‘কনজেশন চার্জ’
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ২৫ জনের মধ্যে ছয়জনকে নিয়মিত মামলায়, তিনজনকে পুরোনো মামলায়, দুজনকে আদালতের পরোয়ানার ভিত্তিতে এবং ১৪ জনকে ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধপ্রবণ এলাকায় এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
বিষয় : অপরাধ অপরাধপ্রবণ পরোয়ানাভুক্ত

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন