রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে নতুন উদ্যোগের কথা ভাবছে সরকার। প্রস্তাব করা হয়েছে ‘কনজেশন চার্জ’ বা যানজট শুল্ক, যেখানে নির্দিষ্ট সড়কে চলাচলকারী যানবাহনের কাছ থেকে প্রতি কিলোমিটারে ৬ টাকা ২৭ পয়সা হারে শুল্ক আদায়ের সুপারিশ করা হয়েছে।২০২৫-২০৪৫ মেয়াদের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা—ইউআরএসটিপির খসড়ায় এ প্রস্তাব রাখা হয়েছে।পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর সব সড়কে নয়; মূলত মেট্রোরেল, বিআরটি এবং উন্নত বাসসেবা চালু থাকা করিডোরে চলাচলকারী প্রাইভেট কার, মোটরসাইকেল ও ট্রাকের ক্ষেত্রে এই শুল্ক প্রযোজ্য হবে।
আরও পড়ুন, চকবাজারের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট
তবে পরিকল্পনায় স্পষ্টভাবে বলা হয়েছে, নির্ভরযোগ্য ও সহজলভ্য গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত হওয়ার পরই এই ব্যবস্থা কার্যকর করা উচিত।বিশ্বব্যাংক ও বুয়েটের গবেষণা অনুযায়ী, ঢাকায় যানবাহনের গড় গতি গত দেড় দশকে ঘণ্টায় ২১ কিলোমিটার থেকে কমে মাত্র ৪ দশমিক ৮ কিলোমিটারে নেমে এসেছে। প্রতিদিন যানজটের কারণে নষ্ট হচ্ছে লাখ লাখ কর্মঘণ্টা। এ পরিস্থিতি মোকাবিলায় যানজট শুল্ক আদায়ে আরএফআইডি প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব করা হয়েছে। নির্ধারিত সড়কে রিডার বসিয়ে স্বয়ংক্রিয়ভাবে শুল্ক আদায় করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিষয় : পরিকল্পনা সুপারিশ যানজট সমস্যা

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন