খুলনায় এক তরুণীর সঙ্গে আটক হওয়া এক যুবককে নিজের ভাতিজা হিসেবে পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও সম্মানহানির চেষ্টা করা হচ্ছে বলে জোরালো অভিযোগ করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। গত রোববার (২৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতির মাধ্যমে তিনি এই স্পষ্টীকরণ প্রদান করেন।ঘটনার সূত্রপাত ঘটে গত রোববার বিকেলে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি আবাসিক এলাকার একটি ভাড়া বাসায়। স্থানীয় লোকজনের সন্দেহ হলে অপরিচিত এক তরুণীর ওই বাসায় প্রবেশকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে ওই বাসায় অভিযান চালিয়ে মোনতাসিম বিল্লাহ (২১) নামের এক যুবক ও এক তরুণীকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনার পর ওই যুবককে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্যের ভাতিজা বলে ফেসবুকে বিভিন্ন মহলে প্রচার শুরু হয়।আরও পড়ুন,ছেলে শিশু নির্যাতনের প্রমাণ সংগ্রহে সুনির্দিষ্ট নির্দেশনার অভাবএই অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে এমপি ইজ্জত উল্লাহ তাঁর ফেসবুক পোস্টে বলেন, জনগণের দোয়া ও সমর্থনে তিনি সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য হিসেবে সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু একটি কুচক্রী মহল খুলনার ওই ঘটনায় আটক যুবককে তাঁর ভাতিজা বানিয়ে তাঁর রাজনৈতিক ও সামাজিক সম্মানহানির হীন চেষ্টা চালাচ্ছে। দেশবাসীর উদ্দেশে তিনি স্পষ্ট ভাষায় জানান, খুলনায় আটক ওই যুবক দূর-দূরান্তেও তাঁর কোনো ভাতিজা নন। এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে বিভ্রান্ত না হতে এবং সামাজিক মাধ্যমে তা না ছড়ানোর জন্য তিনি সবার প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।