মাঠে পানি আর আকাশে অনিশ্চয়তা শঙ্কায় কিশোরগঞ্জের কৃষকরা
মাঠে পানি আর আকাশে অনিশ্চয়তা সব মিলিয়ে কিশোরগঞ্জ হাওরের কৃষকরা এখন তাদের বছরের একমাত্র ফসল হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন।কিশোরগঞ্জের হাওরে স্বস্তির রোদ কাটতে না কাটতেই আবারও বৃষ্টির দাপটে বাড়ছে পানি, ডুবছে ধান, শেষ সম্বল হারানোর শঙ্কায় রয়েছেন কৃষকরা।গতকাল দিনভর উজ্জ্বল রোদ থাকলেও গত রাত থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে। এতে নতুন করে বিপাকে পড়েছেন কৃষকরা। দুপুরে কিছুটা রোদের দেখা মিললেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।নিকলী আবহাওয়া অফিস জানায়, সোমবার (৪মে) সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।আর ও পড়ুন , ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পেলেন মধ্যনগরের সোহাগটানা বৃষ্টিতে নতুন করে আরও প্রায় এক হাজার হেক্টর জমি তলিয়ে গেছে। ফলে জেলায় মোট ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার ৫০ হেক্টরে।খলাতে জমে থাকা ধানগুলো দীর্ঘদিন ভেজা থাকায় তাতে চারা গজিয়ে গেছে। এতে একদিকে যেমন ফসলের মান নষ্ট হচ্ছে, অন্যদিকে বাজারদরও কমে যাচ্ছে।এদিকে জেলার ধনু, বৌলাই ও কালনীসহ বিভিন্ন নদ-নদীর পানি ১০ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। যদিও পানি এখনো বিপদসীমার নিচে রয়েছে, তবুও কৃষকদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা।