অনলাইন বেটিংয়ের কোটি টাকার লেনদেন, সিআইডির অভিযানে ৩ জন গ্রেপ্তার
অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ সংগ্রহ করে ক্রিপ্টোকারেন্সি ও ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে বিদেশে পাচারের অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ—সিআইডি। টাঙ্গাইলে অভিযান চালিয়ে তাদের আটক করা হ।দেশজুড়ে ছড়িয়ে থাকা অনলাইন জুয়ার নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান চালিয়ে নতুন তথ্য পেয়েছে সিআইডি।সোমবার সিআইডি জানায়, টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অনলাইন বেটিং ও অর্থ পাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সোলায়মান, মো. সাগর মিয়া এবং মো. জুয়েল রানা।সিআইডির তথ্যমতে, নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় দেশের ভেতর ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন বেটিং ওয়েবসাইটের কার্যক্রম শনাক্ত করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এসব জুয়ার সাইটের বিজ্ঞাপনও প্রচার করা হচ্ছিল।আরও পড়ুন, জাতীয় সংসদে বাজেটের অপেক্ষা, শুরু হলো গুরুত্বপূর্ণ অধিবেশনতদন্তে বেরিয়ে আসে, আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে অর্থের বিনিময়ে বেটিং পরিচালিত হতো। এ জন্য ব্যবহার করা হতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ব্যাংক হিসাব।সিআইডি বলছে, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন অঞ্চলে এজেন্ট নিয়োগ করে তাদের এমএফএস ও ব্যাংক হিসাব সংগ্রহ করতেন। পরে সেসব হিসাব অনলাইন জুয়ার অর্থ জমা ও উত্তোলনের কাজে ব্যবহার করা হতো।সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো—জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ থেকে কমিশন কেটে বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে পাচার করা হতো।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তারা স্বীকার করেছেন, কমিশনের বিনিময়ে এজেন্ট সিম ও আর্থিক লেনদেনের সুবিধা প্রদান করতেন, যা অনলাইন বেটিং নেটওয়ার্ক পরিচালনায় ব্যবহৃত হতো।সিআইডি জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।