দৈনিক সংবাদ দিগন্ত

‘অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা বেড়েছে’

দেশে হঠাৎ বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ার জন্য অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশাকে দায়ী করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, অবৈধ অটোরিকশা চার্জের কারণে এমন একটি অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা তৈরি হয়েছে, যা আগে ছিল না।মন্ত্রী জানান, সারা দেশে বিশেষ করে মধ্যরাতে ব্যাটারি অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুতের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তার দাবি, এসব অটোরিকশার বেশিরভাগই অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে। সরকার এসব সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, তবে অভিযানে গেলে অনেক ক্ষেত্রে হামলারও শিকার হতে হচ্ছে।আরও  পড়ুন, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিটএদিকে বিদ্যুৎ ও গ্যাসের সংকট মোকাবিলায় নতুন এলএনজি অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, একটি নতুন এফএসআরইউ অর্ডার করা হয়েছে এবং আরও তিনটি স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা ২০২৯ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।পাশাপাশি মোংলা-হিরন পয়েন্ট এলাকায় নতুন একটি এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী তেল সরবরাহ নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে বলেন, জ্বালানি সরবরাহ নিয়ে অযথা বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়।আরও আপডেট জানতে সঙ্গে থাকুন সংবাদ দিগন্তের সঙ্গে।

‘অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা বেড়েছে’