দৈনিক সংবাদ দিগন্ত

বৈদেশিক মুদ্রা লেনদেনে অটোমেশন

বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারের লেনদেন আরও দক্ষ, স্বচ্ছ ও গতিশীল করতে চালু করেছে নতুন ইলেকট্রনিক ব্যবস্থা ‘ফরেইন এক্সচেঞ্জ মার্কেট’ বা এফএক্সএম সিস্টেম।অভ্যন্তরীণ বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক নিয়মিত এফএক্স ইন্টারভেনশন অকশন আয়োজন করে। পাশাপাশি ব্যাংকগুলোর মাধ্যমে স্পট, ফরোয়ার্ড ও সোয়াপসহ আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেন পরিচালিত হয়। এতদিন এসব কার্যক্রমের বড় একটি অংশ ম্যানুয়াল পদ্ধতিতে সম্পন্ন করা হতো।নতুন এফএক্সএম সিস্টেমের মাধ্যমে এসব কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে আমদানি, রফতানি ও রেমিট্যান্সসহ গ্রাহক পর্যায়ের বৈদেশিক মুদ্রা লেনদেনের তথ্য সংগ্রহ করে আরও নির্ভুল রেফারেন্স রেট প্রস্তুত করা সম্ভব হবে।আড়ও পড়ুন,বাজারে ভেজাল-নকল পণ্যের ছড়াছড়ি, আসল পণ্য চিনবেন যেভাবেগত ১ সেপ্টেম্বর লাইভ অপারেশন চালুর লক্ষ্যে সিস্টেমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। এ সময় ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এফএক্সএম সিস্টেম চালুর ফলে বৈদেশিক মুদ্রা লেনদেন রিয়েল টাইমে সম্পাদন, তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করা সহজ হবে। এতে বাণিজ্যিক ব্যাংকগুলো দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে এবং তারল্য ও ঝুঁকি ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে।অন্যদিকে, রিয়েল টাইম তথ্য পাওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের বাজার তদারকি জোরদার এবং পরিস্থিতি অনুযায়ী দ্রুত নীতিগত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়বে।সব মিলিয়ে, নতুন এই অটোমেশন ব্যবস্থা দেশের অভ্যন্তরীণ বৈদেশিক মুদ্রাবাজার ব্যবস্থাপনায় দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।

বৈদেশিক মুদ্রা লেনদেনে অটোমেশন