দৈনিক সংবাদ দিগন্ত

স্ত্রীকে নিয়ে প্রসেনজিতের অকপট বক্তব্য ভাইরাল

অতীতের বৈবাহিক জীবনের নানা টানাপোড়েন পেছনে ফেলে তৃতীয় স্ত্রী অভিনেত্রী অর্পিতা পালের সঙ্গে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সংসার করছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্প্রতি এক বিশেষ আড্ডায় স্ত্রীকে নিয়ে অকপট মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেতা। নিজের দাম্পত্য জীবন নিয়ে কথা বলতে গিয়ে অর্পিতার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রসেনজিৎ। তিনি বলেন, তার ব্যস্ত ও জটিল জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নিয়ে এত বছর পাশে থাকা সহজ ছিল না। প্রসেনজিতের ভাষায়, ‘অর্পিতা চট্টোপাধ্যায়, মানে আমার স্ত্রী ওকে একটা জায়গায় ভীষণ সম্মান করি যে ও সবকিছু সহ্য করে এতদিন আমার সঙ্গে রয়ে গেছে। কারণ, অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, ও এখনও যায়নি! ও আমাকে সহ্য করেছে। আই লাভ হার অ্যান্ড আই রেসপেক্ট হার। আমি ওকে ভালোবাসি ও শ্রদ্ধা করি। আর ও খুব ভালো একজন অভিনেত্রীও বটে।’ আরও পড়ুন,মুক্তির পরই বিভিন্ন দেশের তালিকায় শীর্ষে কলিশন কোর্সপ্রসেনজিতের ব্যক্তিগত জীবন অতীতেও একাধিকবার সংবাদমাধ্যমের আলোচনায় এসেছে। ১৯৯২ সালে ছেলেবেলার বন্ধু ও অভিনেত্রী দেবশ্রী রায়ের সঙ্গে বিয়ে হলেও তিন বছরের মাথায় সেই সম্পর্কের ইতি ঘটে। পরে অপর্ণা গুহঠাকুরতার সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেন তিনি। ওই সংসারে প্রেরণা নামে তার এক কন্যাসন্তান রয়েছে। পরবর্তীতে ২০০২ সালে অভিনেত্রী অর্পিতা পালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রসেনজিৎ। এ দম্পতির একমাত্র সন্তান তৃষাণজিৎ চট্টোপাধ্যায়, যিনি মিশুক নামেও পরিচিত। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য সিনেমায় অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় থেকেছেন প্রসেনজিৎ। তবে নানা গুঞ্জন ও জল্পনার মধ্যেও অর্পিতার সঙ্গে দীর্ঘ সময়ের দাম্পত্য সম্পর্ক ধরে রেখেছেন তারা। স্ত্রীকে নিয়ে অভিনেতার এমন অকপট ও রসিকতাপূর্ণ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করেছে।

স্ত্রীকে নিয়ে প্রসেনজিতের অকপট বক্তব্য ভাইরাল