আগস্টে তফসিল, সেপ্টেম্বরে ভোট, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জোর প্রস্তুতিতে ইসি
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন। আইন ও বিধিমালা সংস্কার শেষে আগামী আগস্টে ধাপভিত্তিক নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায় সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সে ক্ষেত্রে সেপ্টেম্বরের শেষ দিকে অথবা অক্টোবর থেকে ভোটগ্রহণ শুরু হতে পারে।নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, জুন ও জুলাই মাসের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। নির্বাচন পরিচালনা বিধি, আচরণবিধি এবং কেনাকাটা সংক্রান্ত বিধিমালার খসড়া শিগগিরই জনমতের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে।নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, সেপ্টেম্বর-অক্টোবরে নির্বাচন আয়োজন করতে হলে আগস্টেই তফসিল ঘোষণা করতে হবে। তবে বর্ষা মৌসুম,আরও পড়ুন , তাপপ্রবাহের মধ্যেই বৃষ্টির সুখবর , কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণ শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।ইসি সূত্র জানায়, পাঁচ স্তরের স্থানীয় সরকারের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে কোন নির্বাচন দিয়ে ভোটযাত্রা শুরু হবে, সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।বর্তমানে দেশের ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৩৩০টি পৌরসভা এবং ১৩টি সিটি করপোরেশনের বিভিন্ন পদে নির্বাচন উপযোগী পরিস্থিতি রয়েছে।নির্বাচনী সরঞ্জাম, ব্যালট বাক্স ও মাঠপর্যায়ের প্রস্তুতি যাচাইয়ের কাজও শুরু করেছে নির্বাচন কমিশন। সবকিছু ঠিক থাকলে কয়েক মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।আরও পড়ুন, দুই দিনের সফরে কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান