দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫

সুষ্ঠু ভোটে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক

জাতীয় সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীতে প্রকাশ্য দিবালোকে একজন সম্ভাব্য প্রার্থীকে গুলির ঘটনায় এবং একই দিন লক্ষ্মীপুর ও পিরোজপুরে নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উৎকণ্ঠা তৈরি হয়েছে। বাংলাদেশে নির্বাচনের আগে কিছু বিশৃঙ্খলা হয়। তবে এবারের পরিস্থিতি অনেক বেশি নাজুক। কাজেই আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক দশা।এ ছাড়া যথাসময়ে ভোটগ্রহণ, ভোট গণনা, ফল প্রকাশ; প্রত্যাশিত সংখ্যক ভোটার উপস্থিতি, নির্বাচন প্রতিহত করতে আওয়ামী লীগের ঘোষণাকে মোকাবিলা করা, সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি ঠেকানো, প্রার্থীদের আচরণবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করা, 

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দিনের বেলা প্রকাশ্যে যেভাবে গুলি করা হয়েছে তা সুষ্ঠু নির্বাচনের জন্য একটি অশনিসংকেত। দেশজুড়ে আলোড়ন তোলা এ ঘটনা পুরো নির্বাচনী পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সুষ্ঠু ভোট নিয়ে উদ্বেগ তৈরি করেছে। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতির উন্নতি না হলে সুষ্ঠু ভোটানুষ্ঠানে নানামুখী চ্যালেঞ্জে পড়বে নির্বাচন কমিশন (ইসি) তথা সরকার।

এবার যেহেতু প্রথমবারের মতো সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হচ্ছে, তাই দুটি পৃথক ভোটে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। এক্ষেত্রে ১০ কোটি ভোটার হলে ব্যালট হবে ২০ কোটি। এই বিপুল সংখ্যক ভোট গণনার যে সময় নির্বাচন কমিশন পাবে, সে সময়কালের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে কিনা, এ নিয়েও সংশয় রয়েছে। ভোটের ফল প্রকাশে বেশি দেরি হলে প্রার্থীরা ধৈর্যহারা হয়ে পড়তে পারেন; পরিস্থিতি হয়ে উঠতে পারে সংঘাতময়। এ ছাড়া প্রতিটি বুথে নারী, পুরুষ ভোটারের যে সংখ্যা প্রত্যাশা করা হচ্ছে, সেটা পূরণ করা সম্ভব হবে কিনা- এ নিয়েও প্রশ্ন রয়েছে।

বিষয় : ভোট চ্যালেঞ্জ পরিস্থিতি ভোট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সুষ্ঠু ভোটে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক

প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীতে প্রকাশ্য দিবালোকে একজন সম্ভাব্য প্রার্থীকে গুলির ঘটনায় এবং একই দিন লক্ষ্মীপুর ও পিরোজপুরে নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উৎকণ্ঠা তৈরি হয়েছে। বাংলাদেশে নির্বাচনের আগে কিছু বিশৃঙ্খলা হয়। তবে এবারের পরিস্থিতি অনেক বেশি নাজুক। কাজেই আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক দশা।এ ছাড়া যথাসময়ে ভোটগ্রহণ, ভোট গণনা, ফল প্রকাশ; প্রত্যাশিত সংখ্যক ভোটার উপস্থিতি, নির্বাচন প্রতিহত করতে আওয়ামী লীগের ঘোষণাকে মোকাবিলা করা, সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি ঠেকানো, প্রার্থীদের আচরণবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করা, 

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দিনের বেলা প্রকাশ্যে যেভাবে গুলি করা হয়েছে তা সুষ্ঠু নির্বাচনের জন্য একটি অশনিসংকেত। দেশজুড়ে আলোড়ন তোলা এ ঘটনা পুরো নির্বাচনী পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সুষ্ঠু ভোট নিয়ে উদ্বেগ তৈরি করেছে। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতির উন্নতি না হলে সুষ্ঠু ভোটানুষ্ঠানে নানামুখী চ্যালেঞ্জে পড়বে নির্বাচন কমিশন (ইসি) তথা সরকার।

এবার যেহেতু প্রথমবারের মতো সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হচ্ছে, তাই দুটি পৃথক ভোটে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। এক্ষেত্রে ১০ কোটি ভোটার হলে ব্যালট হবে ২০ কোটি। এই বিপুল সংখ্যক ভোট গণনার যে সময় নির্বাচন কমিশন পাবে, সে সময়কালের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে কিনা, এ নিয়েও সংশয় রয়েছে। ভোটের ফল প্রকাশে বেশি দেরি হলে প্রার্থীরা ধৈর্যহারা হয়ে পড়তে পারেন; পরিস্থিতি হয়ে উঠতে পারে সংঘাতময়। এ ছাড়া প্রতিটি বুথে নারী, পুরুষ ভোটারের যে সংখ্যা প্রত্যাশা করা হচ্ছে, সেটা পূরণ করা সম্ভব হবে কিনা- এ নিয়েও প্রশ্ন রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত