স্থানীয় সরকার উপদেষ্টার পদ থেকে সদ্য পদত্যাগকারী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে বড় ধরনের নির্বাচনি বিশেষ বরাদ্দের প্রস্তাব অনুমোদন করে যাওয়ার অভিযোগ উঠেছে।নির্বাচন সামনে রেখে বিশেষ উদ্দেশে তিনি এসব বরাদ্দের প্রস্তাব অনুমোদন করে গেছেন। এছাড়া তিনি এ সংক্রান্ত আরও কিছু প্রস্তাব আগাম অনুমোদন করে গেছেন, যেগুলো তৃতীয় কিস্তি হিসেবে ২০২৬ সালের জানুয়ারি মাসে বরাদ্দ হওয়ার কথা ছিল। সংশ্লিষ্টদের দাবি—নির্বাচন সামনে রেখে এসব বরাদ্দের জিও জারি হওয়ার হওয়ার সুযোগ নেই। এতে করে নির্বাচন প্রভাবিত হতে পারে। নির্বাচনে সব প্রার্থীর লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রাখার জন্য এই ধরনের বরাদ্দ না দেওয়ার দাবি করেছেন সংশ্লিষ্টরা।
আরো পড়ুন , আন্দোলনে অংশ নেওয়ায় সচিবালয়ের ১৪ কর্মী বরখাস্ত
এদিকে সূত্র জানায় যে, উপদেষ্টা পদত্যাগ করে চলে গেলেও তার পিএসসহ ঘনিষ্টজনেরা এখনও বহাল তবিয়তে। তারা জিও জারির ক্ষেত্রে নানাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ঘনিষ্টদের না সরালে সরকারি বরাদ্দের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব হবে না।
আরো পড়ুন , প্রধান বিচারপতি রেফাত আহমেদের বিদায়ী অনুষ্ঠান আগামীকাল
স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সারাদেশে বিভিন্ন জেলায় মোট ৪১ কোটি ৫০ লাখ টাকার জিও বরাদ্দ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রকল্প অনুযায়ী, সেগুলোর কোনোটি ২০ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত।বেশ কিছু পছন্দের আসনে বিশেষ বরাদ্দগুলোর প্রস্তাব অনুমোদন দিয়ে গেছেন আসিফ মাহমুদ।এসব বরাদ্দের মধ্যে বেশিরভাগই নগদ টাকা।এই বরাদ্দের টাকা নির্বাচনের আগে পছন্দের প্রার্থীর কর্মীদের হাতে চলে যাবে। এতে নির্বাচনে সব প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক থাকবে না।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন