দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সাগরদাঁড়িতে হচ্ছে না সপ্তাহব্যাপী মধুমেলা, একদিনের কর্মসূচিতেই সীমাবদ্ধ মহাকবির জন্মবার্ষিকী

মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভায়

ছবি: মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভায়

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এবারও অনুষ্ঠিত হচ্ছে না ঐতিহ্যবাহী সপ্তাহব্যাপী মধুমেলা। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে মেলার পরিবর্তে কেবল কবির জন্মদিনে একদিনের সংক্ষিপ্ত অনুষ্ঠানমালার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মেলা না হওয়ার খবরে স্থানীয় বাসিন্দা ও মধুভক্তদের মাঝে হতাশা বিরাজ করছে। বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০৩তম জন্মবার্ষিকী আগামী ২৫ জানুয়ারি। এ উপলক্ষে প্রতিবছর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় কবির জন্মভূমি সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য মধুমেলার আয়োজন করা হয়। তবে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকায় এবার বড় পরিসরে মেলা আয়োজন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে জেলা প্রশাসন। শনিবার সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ 'অমিত্রাক্ষর'-এ অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় যশোর জেলা ও কেশবপুর উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন, মহেশপুরে প্রাইভেট কারসহ ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় সিরাপ জব্দ, আটক ১

প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ জানুয়ারি কবির জন্মদিন উপলক্ষে সীমিত পরিসরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, জন্মদিনের কেক কাটা এবং মধুমঞ্চে মহাকবির জীবন ও সাহিত্যকর্মের ওপর সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হবে। সভায় উপস্থিত রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পরবর্তীতে পরিবেশ অনুকূলে এলে সুবিধাজনক সময়ে সপ্তাহব্যাপী মধুমেলা আয়োজনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। এ বিষয়ে সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান বলেন, "সপ্তাহব্যাপী মধুমেলা কেশবপুরবাসীর দীর্ঘদিনের লালিত প্রাণের উৎসব। মেলা উদযাপিত না হওয়ার সিদ্ধান্তে এলাকাবাসী ও মধুভক্তরা অত্যন্ত হতাশ হয়েছেন।"

বিষয় : জন্মবার্ষিকী মধুমেলা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২২ নভেম্বর ২০২৬

সাগরদাঁড়িতে হচ্ছে না সপ্তাহব্যাপী মধুমেলা, একদিনের কর্মসূচিতেই সীমাবদ্ধ মহাকবির জন্মবার্ষিকী

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x