সম্পত্তির ভাগাভাগি নিয়ে সন্তানদের বিরোধে ঝিনাইদহের মহেশপুরে মৃত্যুর ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও ৮০ বছরের এক বৃদ্ধের মরদেহ দাফন করা যায়নি। জমি না পাওয়ার ক্ষোভে বাবার লাশ দাফনে বাধা দিচ্ছেন মেজো ছেলে ও তিন মেয়ে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার মহেশপুর পৌর সভার গরাবাড়িয়া গ্রামে। মৃত বৃদ্ধের নাম মাহবুব তরফদার (৮০)। তাঁর তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। প্রতিবেশীরা জানান, প্রায় দুই বছর আগে মাহবুব তরফদার তাঁর প্রায় চার বিঘা জমি বড় ও ছোট ছেলের নামে লিখে দেন। অভিযোগ রয়েছে, জমি থেকে বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ হন মেজো ছেলে ও তিন মেয়ে। সেই ক্ষোভের জের ধরেই বাবার মৃত্যুর পর দাফন কাজে বাধা দিচ্ছেন তাঁরা। অন্যদিকে যারা জমি পেয়েছেন, তাঁরাও তা ছাড়তে নারাজ।
আরও পড়ুন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ৩
সন্তানদের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর ভাষ্য জীবিতাবস্থায় বা মৃত্যুর পর যা-ই হোক, ধর্মীয় রীতি ও সম্মান অনুযায়ী দ্রুত একজন মৃত মানুষের দাফন সম্পন্ন করা জরুরি। সম্পত্তির বিরোধে মানবিকতার এমন পরাজয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং আগে মরদেহ দাফন সম্পন্ন করার আহ্বান জানান। প্রশাসনের হস্তক্ষেপ ও স্থানীয়দের চাপে পরে ১৮ ঘণ্টা পর নিজ বাবাকে দাফন করলেন সন্তানেরা।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬