ড্রোন, উড়োজাহাজ, রোবটিক্স ও মহাকাশ প্রযুক্তি নিয়ে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শনের মধ্য দিয়ে লালমনিরহাটে শেষ হয়েছে দুই দিনব্যাপী প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬। দেশের ২৭টি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৪টি দলের ২৯৬ জন প্রতিযোগী এ আয়োজনে অংশ নেন। শুক্রবার (২০ নভেম্বর) অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর লালমনিরহাট ক্যাম্পাসে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি। অনুষ্ঠানে লালমনিরহাটের দুই আসনের সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবটিক্স ও মহাকাশ প্রযুক্তির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ সৃষ্টি, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকদের একটি জাতীয় প্ল্যাটফর্মে একত্রিত করা। দুই দিনব্যাপী এ আয়োজনে চারটি বিভাগে প্রতিযোগীরা নিজেদের তৈরি প্রযুক্তি, উদ্ভাবনী ধারণা ও বাস্তবভিত্তিক প্রযুক্তিগত সমাধান তুলে ধরেন।
আরও পড়ুন,স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন
এর মধ্যে রোটরক্রাফট বিভাগে ১৬টি দলের ৬৯ জন, ফিক্সড উইং বিভাগে ১৭টি দলের ৮০ জন, সকার বট বিভাগে ৩৭টি দলের ১১৭ জন এবং স্পেস রোবোটিক্স বিভাগে চারটি দলের ৩০ জন প্রতিযোগী অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন, প্রথম আয়োজনেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণদের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি গভীর আগ্রহ রয়েছে। শুধু প্রতিযোগিতা আয়োজন নয়, তরুণ মেধাকে খুঁজে বের করে তাদের উদ্ভাবনী ধারণাকে গবেষণা ও বাস্তব প্রযুক্তির সঙ্গে যুক্ত করাই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য। ভবিষ্যতে অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবটিক্স ও মহাকাশ প্রযুক্তিতে দেশের নিজস্ব সক্ষমতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন। প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, এ ধরনের প্রতিযোগিতা তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় প্রয়োজনকে সামনে রেখে নতুন ও কার্যকর সমাধান উদ্ভাবনে উৎসাহিত করে। ড্রোন, রোবটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি ভবিষ্যতে দুর্যোগের পূর্বাভাস, উদ্ধার কার্যক্রম, কৃষি, যোগাযোগ, নিরাপত্তা ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি তরুণদের বড় স্বপ্ন দেখার পাশাপাশি গবেষণা, অধ্যবসায় ও উদ্ভাবনের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে লালমনিরহাটে শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।প্রতিযোগিতায় বিজয়ীদের ফলাফল চারটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। রোটরক্রাফট বিভাগে প্রথম স্থান অর্জন করে ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের ‘ইরফান এফপিভি’ দল।
আরও পড়ুন,সখীপুরে ৩ বছরের শিশুকন্যাসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার।
দ্বিতীয় হয় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ‘টিম ভর্টেক্স’। ফিক্সড উইং বিভাগে প্রথম স্থান অর্জন করে আয়োজক প্রতিষ্ঠান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ‘ড্রাগন ফ্লাই’ দল। দ্বিতীয় স্থান অর্জন করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘অ্যারো ভেনম’। সকার বট বিভাগে প্রথম হয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ‘ব্ল্যাক সাবের’ দল। দ্বিতীয় স্থান অর্জন করে সিংগুলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা।স্পেস রোবোটিক্স বিভাগে প্রথম স্থান অর্জন করে গ্রিন ইউনিভার্সিটির ‘মার্স রোভার টিম’। দ্বিতীয় স্থান যৌথভাবে অর্জন করে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ‘রোভার ৭১’ এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘টিম অগ্রদূত’। অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। এ সময় অংশগ্রহণকারী সব দলকে তাদের উদ্ভাবনী প্রচেষ্টার জন্য অভিনন্দন জানানো হয়। আয়োজকদের প্রত্যাশা, প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসা তরুণ মেধা ও উদ্ভাবনী ধারণাগুলো ভবিষ্যতে গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, শিল্পায়ন ও কর্মসংস্থানে ভূমিকা রাখবে। পাশাপাশি দেশের অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা এবং আত্মনির্ভরতা অর্জনের পথ আরও সুগম হবে। পুরস্কার বিতরণ ও ফটোসেশনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
বিষয় : অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬