দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর ২০২৬

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন

স্কুলছাত্রীকে ধর্ষণ
স্কুলছাত্রীকে ধর্ষণ
ছবি: স্কুলছাত্রীকে ধর্ষণ

বরগুনায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাদের। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. মোস্তফা শাহরিয়ার খান এ রায় ঘোষণা করেন। ঘটনার প্রায় ১৩ বছর পর মামলাটির বিচারিক নিষ্পত্তি হলো। দণ্ডপ্রাপ্তরা হলেন নলটোনা ইউনিয়নের গোড়াপদ্মা এলাকার নুরু মাঝির ছেলে নান্না, শিয়ালিয়া এলাকার ইউসুফ চৌকিদারের ছেলে মো. জাফর এবং এম বালিয়াতলী ইউনিয়নের রুস্তমের ছেলে কবির। মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী কিশোরী শিয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন। স্কুলে যাওয়া-আসার পথে অভিযুক্তরা তাকে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিতেন। ২০১৩ সালের ২৮ জানুয়ারি পাশের বাড়ির একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় তাকে পার্শবর্তী কলাবাগানে নিয়ে তিনজন মিলে ধর্ষণ করেন। 

আরও পড়ুন,গাজীপুরে ‘বগা রিপনের’ বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

পরে এ ঘটনায় বরগুনা থানায় মামলা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দোষী ঘোষণা করা হয়। রায়ে উল্লেখ করা হয়েছে, মামলার দীর্ঘসূত্রতা, আসামিদের দীর্ঘদিন কারাভোগ, পূর্ববর্তী অপরাধের রেকর্ড না থাকা এবং বয়স বিবেচনায় মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। আদালত আরও নির্দেশ দিয়েছেন, আসামিদের প্রত্যেকের কাছ থেকে আদায় করা জরিমানার ৫০ হাজার টাকা করে ভুক্তভোগী মোসা. সনিয়া আক্তারকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। জরিমানার অর্থ আদায় করা সম্ভব না হলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক করে নিলামের মাধ্যমে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় আদায় করা অর্থ ট্রাইব্যুনালে জমা দিতে বরগুনার জেলা কালেক্টরকে নির্দেশনা দিয়েছেন আদালত।

বিষয় : ধর্ষণ স্কুলছাত্রী আসামি কারাদণ্ড

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২২ নভেম্বর ২০২৬

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x