সারা দেশের ন্যায় যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে সমাজসেবা অধিদপ্তরের আওতায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী মো. রাজু আহমেদ, উপজেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য এস এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম আবুল হোসাইন, প্রচার সম্পাদক আব্দুস সাত্তার এবং ইউনিয়ন কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলাম।
আরও পড়ুন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আসাদুল ও বাবলু, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হায়দার আলী ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, যুবদল নেতা আব্দুল হক, আব্দুল মালেক, রাশেদুল ইসলামসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এই উদ্বোধনের মধ্য দিয়ে সাতবাড়িয়া ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ডের সুবিধা পৌঁছে দেওয়ার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
বিষয় : উদ্বোধন ফ্যামিলি কার্ড

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬