দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

শ্রমিক অসন্তোষের মধ্যে মাঠে জিএমপি কমিশনার, পরিদর্শন করলেন গুরুত্বপূর্ণ এলাকা

মছলু মিয়া ও পংকি মিয়া মেমোরিয়াল ট্রাস্টে ২ দিনব্যাপী জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রায় দুই বছর পর খুলল সমাধিসৌধের প্রবেশপথ, সরব আ.লীগ কার্যালয় নেতাকর্মীদের উপস্থিতি

কয়েক দিনের উত্তেজনা-সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ, জনজীবনে ফিরছে স্বস্তি

কেশবপুরে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাল-চাদর শিল্প অস্তিত্ব সংকটে: বন্ধ ৭০টি কারখানা

বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভেকুর ব্যাটারি জব্দ

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণ, চ্যাম্পিয়ন নলতা

চট্টগ্রামে আয়বহির্ভূত সম্পদের মামলায় মাদক ব্যবসায়ীর ৬ বছরের কারাদণ্ড

মাদক ব্যবসায়ীর ৬ বছরের কারাদণ্ড
মাদক ব্যবসায়ীর ৬ বছরের কারাদণ্ড
ছবি: মাদক ব্যবসায়ীর ৬ বছরের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফের আলোচিত মাদক ব্যবসায়ী আবু তাহেরকে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ২ কোটি ৯১ লাখ টাকার সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপনের মামলায় ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩ কোটি ৭৭ লাখ ৭১ হাজার ২০৮ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও এক বছর কারাভোগ করতে হবে তাঁকে। সোমবার (১৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আবু তাহের কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ হ্নীলা লেদা পূর্বপাড়া এলাকার জালাল আহম্মেদের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম জানান, মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষের ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে আদালত আবু তাহেরের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে সিদ্ধান্ত দেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় সম্পদ বিবরণীতে তথ্য গোপন ও মিথ্যা তথ্য প্রদানের অপরাধে এক বছর এবং একই আইনের ২৭(১) ধারায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুই ধারায় ঘোষিত কারাদণ্ডের মোট মেয়াদ ছয় বছর। পাশাপাশি ৩ কোটি ৭৭ লাখ ৭১ হাজার ২০৮ টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুন, ১৩-১৪ বছর বয়সী স্কুলছাত্রদের ছাত্রলীগ কর্মী আখ্যা দিয়ে আটকের অভিযোগ

মামলার নথি অনুযায়ী, ব্যবসার আড়ালে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আবু তাহেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে তাঁর নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ৩ কোটি ৭ লাখ ৬০ হাজার ২০৮ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। অথচ এসব সম্পদ অর্জনের বিপরীতে তাঁর বৈধ ও গ্রহণযোগ্য আয়ের পরিমাণ পাওয়া যায় মাত্র ২৩ লাখ ৯০ হাজার টাকা। এর বাইরে পারিবারিক ও অন্যান্য খাতে ৭ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ের হিসাব শনাক্ত করেন অনুসন্ধানকারী কর্মকর্তারা। সম্পদ, ব্যয় ও বৈধ আয়ের তুলনামূলক বিশ্লেষণে ২ কোটি ৯১ লাখ ১০ হাজার ২০৮ টাকার অসংগতি পাওয়া যায়। ওই বিপুল পরিমাণ সম্পদ ও ব্যয়ের বিপরীতে গ্রহণযোগ্য আয়ের উৎস দেখাতে না পারার অভিযোগ আনা হয় আবু তাহেরের বিরুদ্ধে। এছাড়া দুদকের অনুসন্ধানে তাঁর দাখিল করা সম্পদ বিবরণীতে ১ লাখ ৮৫ হাজার ৮০৮ টাকার সম্পদের তথ্য গোপন এবং মিথ্যা তথ্য প্রদানের বিষয়টিও উঠে আসে। দুদকের অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে ২০২৩ সালের ২৫ জুলাই কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে আবু তাহেরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় দায়ের করা মামলাটির তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তী সময়ে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং সম্পদসংক্রান্ত নথিপত্র ও অন্যান্য প্রমাণাদি পর্যালোচনার পর সোমবার আদালত এ রায় ঘোষণা করেন। দুদকের আইনজীবী জানান, রায় ঘোষণার সময় দণ্ডিত আবু তাহের অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : কারাদণ্ড মাদক ব্যবসায়ী

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে আয়বহির্ভূত সম্পদের মামলায় মাদক ব্যবসায়ীর ৬ বছরের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x