গাজীপুরের জয়দেবপুরের জোড়পুকুরপাড় এলাকায় জুমার নামাজের পর ফুটবল খেলা এবং বন্ধুর জন্মদিনের কেক কাটার আয়োজন করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী। তাদের বয়স মাত্র ১৩ থেকে ১৪ বছর। আটক শিক্ষার্থীদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও তাদের পরিবারের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের পর গাজীপুরের জোড়পুকুর এলাকায় মাইলস্টোন স্কুলের কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলছিল। খেলা শেষে এক বন্ধুর জন্মদিন উপলক্ষে বাসার নিচে কেক কাটার আয়োজন করছিল তারা। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছাত্রলীগের কর্মী আখ্যা দিয়ে আটক করে থানায় নিয়ে যায় বলে অভিযোগ করেছেন স্বজনরা। পরিবারের দাবি, আটক শিক্ষার্থীরা নিজেদের স্কুলপরিচয় ও জন্মতারিখ উল্লেখ করে পরিচয়পত্র দেখালেও তাদের ছেড়ে দেওয়া হয়নি। বরং তাদের মারধর করে থানায় নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। পরে তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়। আইনজীবীদের বরাত দিয়ে স্বজনরা জানিয়েছেন, মামলার ধরন অনুযায়ী জামিন পেতে দীর্ঘ সময় লাগতে পারে। এদিকে, মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ আটক চার শিক্ষার্থীর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে লিখিত বক্তব্য দিয়েছে বলে জানা গেছে। তবে এত কিছুর পরও শিক্ষার্থীদের মুক্তি না মেলায় পরিবারগুলোর উদ্বেগ আরও বেড়েছে। সন্তানদের গ্রেপ্তারের পর থেকে দিশেহারা হয়ে পড়েছেন তাদের মায়েরা। আদরের সন্তানদের কাছে না পেয়ে অনেকের খাওয়া-দাওয়া ও ঘুম প্রায় বন্ধ হয়ে গেছে। সন্তানদের ফিরে পাওয়ার আশায় কান্নায় ভেঙে পড়ছেন তাঁরা। তাঁদের আহাজারিতে আশপাশের মানুষের চোখেও পানি আসছে।
আরও পড়ুন, গাজীপুরে মাইক্রোবাস শ্রমিকদের পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
এ ঘটনায় মানবাধিকার ও শিশু অধিকার নিয়েও প্রশ্ন উঠেছে। মাত্র ১৩-১৪ বছর বয়সী শিক্ষার্থীদের বিরুদ্ধে এমন গুরুতর মামলা কেন করা হলো, তাদের আটকের আগে যথাযথ যাচাই-বাছাই করা হয়েছিল কি না—এসব প্রশ্ন তুলছেন সচেতন মহল। স্থানীয়দের বক্তব্য, শিশুরা যদি কোনো অপরাধে জড়িত না থাকে, তাহলে তাদের এভাবে আটক রাখা কোনোভাবেই কাম্য নয়। তারা রাজনীতির সঙ্গে জড়িত নয়, তারা স্কুলের শিক্ষার্থী, একে অপরের বন্ধু। তাদের বয়স এখন পড়াশোনা, খেলাধুলা ও আনন্দে বেড়ে ওঠার। একজন স্বজনের ভাষায়, “ওরা তো আমাদের সন্তানের মতো। ওদের অপরাধ কী? স্কুলে যাওয়ার বয়সে তারা কারাগারে থাকবে কেন? তাদের মায়েদের কান্না আর সহ্য হচ্ছে না।” শিক্ষার্থীদের সহপাঠী ও শিক্ষকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। অনেকে তাদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন। তবে পরিবারের সদস্যরা নিরাপত্তা ও পরিস্থিতির কথা বিবেচনা করে প্রকাশ্যে কথা বলতে সংকোচ বোধ করছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট মহলের প্রতি স্বজনদের আকুল আবেদন, শিশুদের বয়স, স্কুলপরিচয় এবং ঘটনার প্রকৃত সত্য বিবেচনা করে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। কোনো অপরাধের প্রমাণ না থাকলে অবিলম্বে তাদের মুক্তি দেওয়া হোক। শিশুদের মানসিক বিকাশ ও ভবিষ্যতের কথা বিবেচনা করে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি দেখার আহ্বান জানিয়েছেন তাঁরা। কারণ, অল্প বয়সে এমন অভিজ্ঞতা তাদের মনে দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করতে পারে। স্বজনদের আকুতি—নিষ্পাপ শিশুদের শৈশব কেড়ে নেবেন না। যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে তাদের দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিন।
বিষয় : ছাত্রলীগ কর্মী স্কুলছাত্র

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬