দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

শ্রমিক অসন্তোষের মধ্যে মাঠে জিএমপি কমিশনার, পরিদর্শন করলেন গুরুত্বপূর্ণ এলাকা

মছলু মিয়া ও পংকি মিয়া মেমোরিয়াল ট্রাস্টে ২ দিনব্যাপী জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রায় দুই বছর পর খুলল সমাধিসৌধের প্রবেশপথ, সরব আ.লীগ কার্যালয় নেতাকর্মীদের উপস্থিতি

কয়েক দিনের উত্তেজনা-সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ, জনজীবনে ফিরছে স্বস্তি

কেশবপুরে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাল-চাদর শিল্প অস্তিত্ব সংকটে: বন্ধ ৭০টি কারখানা

বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভেকুর ব্যাটারি জব্দ

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণ, চ্যাম্পিয়ন নলতা

তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২

পুলিশ কনস্টেবলসহ আটক ২
পুলিশ কনস্টেবলসহ আটক ২
ছবি: পুলিশ কনস্টেবলসহ আটক ২

সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে দোকান থেকে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে অপহৃত ব্যবসায়ীর স্ত্রীর কাছে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় বাগেরহাট জেলায় কর্মরত এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করেছে পুলিশ। খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় তালা ও ডুমুরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, পুলিশের দুটি প্রতিফলক ভেস্ট, একটি মোটরসাইকেল এবং নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়েছে।আটক ব্যক্তিরা হলেন বাগেরহাট জেলায় কর্মরত পুলিশ কনস্টেবল সোহেল আহম্মেদ। তিনি যশোর কোতোয়ালি থানার বারান্দীপাড়া এলাকার জুলহাস উদ্দিনের ছেলে। অপরজন তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের সৈয়দ মৈনুলের ছেলে মতিউর হোসেন মোরসালিন। বর্তমানে তিনি খুলনার সোনাডাঙ্গা এলাকায় বসবাস করেন। অপহরণের শিকার ব্যবসায়ীর নাম মো. কাশেম সরদার। তিনি তালা উপজেলার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তেঁতুলিয়া এলাকায় তাঁর সাইকেলের যন্ত্রাংশের দোকান রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১৫ নভেম্বর) কাশেম সরদার নিজের দোকানে কাজ করছিলেন। এ সময় দুই ব্যক্তি দোকানে এসে নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দেন। একপর্যায়ে তাঁরা কাশেম সরদারের হাতে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে করে তাঁকে তুলে নিয়ে যান।

আরও পড়ুন,লালমনিরহাটে ভোররাতে পাচারের পথে ৪৫ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড

 পরে তাঁর স্ত্রীর মোবাইল ফোনে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী তাৎক্ষণিকভাবে তালা থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর তালা থানা পুলিশ তদন্ত ও অভিযান শুরু করে। একপর্যায়ে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে দুই থানার পুলিশের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালায়। পরে ডুমুরিয়া থানা পুলিশের সহযোগিতায় চুকনগর এলাকা থেকে দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে হ্যান্ডকাফ, পুলিশের প্রতিফলক ভেস্ট, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের সোমবার (১৬ নভেম্বর '২৬) সকালে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের পরিচয় ব্যবহার করে এ ধরনের অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে কেউ দোকান বা ব্যবসাপ্রতিষ্ঠানে গেলে তাঁর পরিচয় ও পরিচয়পত্র যাচাই করার পাশাপাশি সন্দেহজনক পরিস্থিতিতে দ্রুত থানায় খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয় : ডিবি তালায় কনস্টেবলসহ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x