মাদারগঞ্জ উপজেলার ৪নং বালিজুড়ী ইউনিয়নের সুখনগরীতে দীর্ঘদিন ধরে ফসলি জমি ও লোকালয় ঘেঁষে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। বারবার স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। এর চূড়ান্ত ও ভয়াবহ পরিণতি দেখা গেছে গত রাতে। মাত্র এক রাতের ব্যবধানে নদীগর্ভে বিলীন হয়ে গেছে কৃষকদের প্রায় ২ বিঘা উর্বর ফসলি জমি এবং এলাকার একটি গুরুত্বপূর্ণ কাঁচা সড়ক। সড়কটি ধসে পড়ায় এবং ফসলি জমি বিলীন হওয়ায় চরম বিপাকে পড়েছেন ওই অঞ্চলের অন্তত ২০ হাজার মানুষ। যাতায়াত ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ায় স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, চরম ঝুঁকিতে রয়েছে আশপাশের ঘরবাড়ি ও অবশিষ্ট আবাদি জমি।
আরও পড়ুন, মাদারীপুরে ১ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
এই ঘটনার পর স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী: দীর্ঘদিন ধরে একই স্থানে সবার চোখের সামনে অবৈধ বালু উত্তোলন চললেও কেন তা বন্ধে কোনো কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি? আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পেছনে মূল হোতা কারা এবং কাদের ছত্রছায়ায় তারা পার পেয়ে যাচ্ছে? ক্ষতিগ্রস্ত এলাকাবাসী অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করার এবং জড়িত প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন। একই সাথে যোগাযোগ ব্যবস্থা সচল করতে সড়কটি দ্রুত মেরামতের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
বিষয় : ফসলি জমি ড্রেজারের তাণ্ডব

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬