ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামানকে হত্যার ঘটনার পর গণপিটুনিতে মেহেদী হাসান (৩১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মেহেদী নিষিদ্ধ যুবলীগের নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের ছোট ভাই। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুরুজ জামানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ সময় তাঁর সাত বছর বয়সী মেয়ে সঙ্গে ছিল। মেয়ের সামনেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।সুরুজের চাচাতো ভাই সাদেক হোসেন অভিযোগ করেন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, তাঁর ছোট ভাই মেহেদীসহ অন্য ভাইয়েরা মিলে সুরুজকে ছুরিকাঘাতে হত্যা করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে জাহাঙ্গীর আলমের বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন,নতুন দায়িত্ব পেলেন ৭ মেজর জেনারেল, রাষ্ট্রদূত হচ্ছেন ২ কর্মকর্তা
হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার রাতেই ক্ষুব্ধ এলাকাবাসী নগরের বাইপাস এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পুলিশ জানায়, এ সময় হত্যাকাণ্ডে অভিযুক্ত মেহেদীর বাড়িঘর ভাঙচুর করা হয়। পরে গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদীকে ধরে পিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন। পুলিশ তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতার হত্যাকাণ্ডের পর গণপিটুনির ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
বিষয় : স্বেচ্ছাসেবক হত্যার গণপিটুনিতে

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬