গোপালগঞ্জে লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও মহড়া করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে চলা এ কর্মসূচিতে পুলিশের সাঁজোয়া যান (এপিসি), পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আটটা থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হন। পরে পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি মিছিল গাবতলা মোড় থেকে বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করে। একই সময়ে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকেও সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিলগুলো পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে একত্র হয়ে ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যায়। দীর্ঘদিন বন্ধ থাকা কার্যালয়টি খুলে নেতা-কর্মীরা উল্লাস করেন।
আরও পড়ুন,শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে যুবদলের প্রতিবাদ মিছিল
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিল থেকে লঞ্চঘাট এলাকার জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করা হয়। গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙানো হয়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করা হয়।পরে পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। একপর্যায়ে পুলিশের এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের কাচ ভাঙচুর করা হয়। এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লেখা হয়। এ কর্মসূচির কারণে গোপালগঞ্জ-পাটগাতী সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ থাকলেও তাদের তেমন তৎপরতা দেখা যায়নি। পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। জেলা পুলিশের তিন কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। এর আগে শনিবার রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়, ব্যক্তিগত কার্যালয় এবং কয়েকটি দোকানে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিএনপি নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন। স্থানীয়দের ভাষ্য, খালেক বাজার, কুশলী ইউনিয়ন ও নিলফা বাজার এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬