হেমন্তের শুরুতেই যশোরের কেশবপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী খেজুর গাছ থেকে রস সংগ্রহ ও গুড় তৈরির প্রস্তুতি। শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গেই ব্যস্ত সময় পার করছেন গাছিরা। পাশাপাশি উপজেলায় খেজুর গাছ বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নিয়েছে কৃষি অধিদপ্তর। গত শনিবার সকালে কেশবপুর সদর ইউনিয়নের মূলগ্রাম জামতলা এলাকার দাসপাড়া সড়কে গিয়ে দেখা যায়, গাছী আজিজুর রহমান খেজুর গাছ থেকে রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুত করছেন। তিনি জানান, প্রতিদিন তিনি ১৫ থেকে ১৬টি খেজুর গাছ কাটেন। ভোর থেকে দুপুর পর্যন্ত চলে গাছ কাটা ও রস সংগ্রহের এই প্রস্তুতি। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, একসময় খেজুরের গুড় উৎপাদন ও বিপণনের জন্য সারা দেশে পরিচিত ছিল কেশবপুর। আশির দশকের তৃতীয় শ্রেণির পাঠ্যপুস্তকেও কেশবপুরের খেজুরের গুড় ও কাঁচা মরিচের বিশেষ খ্যাতির কথা উল্লেখ ছিল। ১৯৮৬ সালের বন্যার আগ পর্যন্ত এলাকাটি ছিল খেজুরের গুড়ের অন্যতম প্রধান মোকাম। তবে ওই বছরের বন্যার পর বারবার জলাবদ্ধতা, ইটভাটায় জ্বালানি হিসেবে খেজুর গাছের ব্যবহার বৃদ্ধি এবং বৈরী আবহাওয়ার কারণে উপজেলায় আশঙ্কাজনক হারে খেজুর গাছ কমতে শুরু করে। দীর্ঘসময় মাঠের পর মাঠ পানিতে ডুবে থাকায় মারা যায় অসংখ্য গাছ। এছাড়া জ্বালানি সংকট, উৎপাদন খরচ বৃদ্ধি এবং ন্যায্যমূল্য না পাওয়ায় কমে গেছে গাছির সংখ্যাও। উপজেলা বন বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে উপজেলায় প্রায় ৪৭ হাজার খেজুর গাছ রয়েছে এবং কৃষি বিভাগের পরিসংখ্যান অনুযায়ী গাছির সংখ্যা ৩৮০ জন। তবে স্থানীয়দের ধারণা, মাঠপর্যায়ে গাছ ও গাছির প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি।শত শত বছর ধরে কেশবপুরের খেজুরের গুড়ের সুনাম দেশজুড়ে রয়েছে। স্থানীয় ইতিহাস বলে, এই গুড় শিল্পকে কেন্দ্র করেই কেশবপুর শহরের গোড়াপত্তন ঘটেছিল।
আরও পড়ুন,মধ্যনগরে সড়কের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
একসময় হরিহর ও বুড়িভদ্রা নদীর তীরে গড়ে উঠেছিল গুড় তৈরির বহু কারখানা। বর্তমান সময়েও উপজেলার ব্যাসডাঙ্গা, গড়ভাঙ্গা, ঈমাননগর, বাকবর্শি, পাঁজিয়া, নেপাকাঠি, কমলাপুর, ভাল্লুকঘর, ত্রিমোহিনী, ভানারখোলা, হাসানপুর, কাবিলপুর, সাতবাড়িয়া, জাহানপুর, দোরমুটিয়া, মূলগ্রাম, নতুন মূলগ্রাম, হাবাসপোল, মধ্যকুল, বায়সা, শ্রীরামপুর, কড়িয়াখালি, বেগমপুর, চাঁদড়া, মির্জানগর ও বড়নডালি গ্রামে খেজুরের রস ও গুড় উৎপাদন অব্যাহত রয়েছে। এ বিষয়ে কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন জানান, খেজুরের গুড় উৎপাদন বাড়াতে উপজেলার বিভিন্ন গ্রামে নতুন খেজুর গাছের চারা রোপণের জন্য প্রদর্শনী প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে চলতি বছর সুফলাকাটি ইউনিয়নের সুফলাকাটি গ্রামে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এছাড়া নিরাপদ পদ্ধতিতে গুড় উৎপাদনে গাছিদের উদ্বুদ্ধ করা হচ্ছে, যাতে কেশবপুরের গুড় রপ্তানি উপযোগী মান অর্জন করতে পারে। শীতকালে বাদুড়ের উপদ্রব থেকে রস সুরক্ষিত রাখা এবং স্বাস্থ্যসম্মত উপায়ে গুড় তৈরির বিষয়েও মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা গাছিদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন। স্থানীয়দের মতে, চলতি বছর উপজেলার একটি বড় অংশ জলাবদ্ধতামুক্ত থাকায় এবং বর্ষা মৌসুম তুলনামূলক আগে শেষ হওয়ায় গত কয়েক বছরের তুলনায় এবার আরও বেশি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা সম্ভব হবে। স্থানীয় গুড় ব্যবসায়ী অলিয়ার রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে কেশবপুরে প্রায় ২ কোটি টাকার খেজুরের রস ও গুড় উৎপাদিত হতে পারে।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬