দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

গাজীপুরে ২৪ ঘণ্টায় ৩ বাস ও কাভার্ডভ্যানে আগুন, এলাকায় আতঙ্ক

গাজীপুরে ২৪ ঘণ্টায় ৩ বাস ও কাভার্ডভ্যানে আগুন

ছবি: গাজীপুরে ২৪ ঘণ্টায় ৩ বাস ও কাভার্ডভ্যানে আগুনঙ্ক

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় তিনটি বাস ও একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) ভোর থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে দুটি যানবাহনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে জেলার জয়দেবপুর থানার হোতাপাড়ার মনিপুর এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি কারখানার শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। একই দিন সোমবার রাত ১১টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের হাজীবাড়ী এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুনের ঘটনা ঘটে। এ ছাড়া সোমবার সন্ধ্যা ৭টা এবং ভোর সাড়ে ৫টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হাজীবাড়ী এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটির সামনের অংশ থেকে আগুন ও কালো ধোঁয়া বের হতে দেখে পথচারীরা চিৎকার শুরু করেন। 

আরও পরুন,লালমনিরহাটে পুলিশের ওপর হামলা, নারী সদস্যসহ আহত ৫

পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, চন্দ্রা ত্রিমোড়ের অদূরে একটি কাভার্ডভ্যানে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, মঙ্গলবার ভোর ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়ার মনিপুর এলাকার শ্যামলী মোড়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দেওয়া হয়। স্থানীয়দের বরাতে রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবুল সায়েম মাসুম জানান, ভোর ৫টার দিকে কে বা কারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে একের পর এক যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিষয় : গাজীপুর অগ্নিসংযোগ পথচারী

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

গাজীপুরে ২৪ ঘণ্টায় ৩ বাস ও কাভার্ডভ্যানে আগুন, এলাকায় আতঙ্ক

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x