দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

স্বর্ণের বাজারে স্বস্তি ভরিতে কমল ২৭৪১ টাকা

স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা
স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা
ছবি: স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী বা পাকা স্বর্ণের দাম কমে যাওয়ায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। 

আরও পড়ুন, ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ

পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। আগের নির্ধারিত দামের তুলনায় প্রতি ভরিতে কমেছে ২ হাজার ৭৪১ টাকা। এদিকে স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। উল্লেখ্য, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের পরিস্থিতি বিবেচনায় নিয়মিত স্বর্ণের দাম সমন্বয় করে থাকে বাজুস।

বিষয় : স্বস্তি বাজারে স্বর্ণের

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

স্বর্ণের বাজারে স্বস্তি ভরিতে কমল ২৭৪১ টাকা

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x