দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

গঙ্গাচড়ায় বড়বিল উন্মুক্ত লটারিতে ১০ নারী কর্মী নিয়োগ, দায়িত্ব পালন করবেন ৫ বছর

শিশু-কিশোরদের মেধা ও ক্রীড়া বিকাশে নতুন কুঁড়ি স্পোর্টস: সাতক্ষীরায় উদ্বোধনী অনুষ্ঠান

বাসন থানা পুলিশের অভিযানে হারিয়ে যাওয়া গুলিভর্তি পিস্তল উদ্ধার

কোটালীপাড়ায় বিদ্যালয়ের তালা কেটে চুরি, তছনছ লাইব্রেরি কক্ষ

জনবান্ধব পুলিশ গড়তে শারীরিক সক্ষমতা ও মানসিক সুস্থতায় বিশেষ গুরুত্ব চট্টগ্রামের এসপির

চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কালেক্টরেট মাঠে ক্রীড়া উৎসব, নতুন অধ্যক্ষের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন

জেলা গোয়েন্দার অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিল সহ ৩ ব্যবসায়ী আটক

দেবহাটার চাঞ্চল্যকর শামীম হত্যা: যুবদল নেতা ভদুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর

জমি বিরোধে তিন খুন ৫ আসামির মৃত্যুদণ্ড

৫ আসামির মৃত্যুদণ্ড
৫ আসামির মৃত্যুদণ্ড
ছবি: ৫ আসামির মৃত্যুদণ্ড

মানিকগঞ্জের সিংগাইরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে হত্যার ঘটনায় দায়ের করা ট্রিপল মার্ডার মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলেন সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের জহির উদ্দিনের ছেলে মো. জিয়ার উদ্দিন, জাহিদুল ইসলাম, আব্দুর রশিদ, জসিম এবং আলী মিয়ার ছেলে সিদ্দিক মিয়া। প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আটজন হলেন জহির উদ্দিন, আজিজুল, উজ্জ্বল, সামছুল হক, সালাউদ্দিন, মাজেদ মিয়া, মো. মরণ ও স্বপন। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন,গ্রিন পৌরসভা বাস্তবায়নে কসবা পৌর প্রশাসক

 এ ছাড়া শামীম ও হাবু মিয়াকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মজনু মিয়াকে এক বছর, রাজিয়া খাতুন ও সুফিয়া খাতুনকে ছয় মাস এবং সাহেরা খাতুন ও খাতুনি বেগমকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় উজ্জ্বল মিয়া, অলি আহাদ, শুকুর জোলা ও রাজা জোলাকে খালাস দিয়েছেন আদালত। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে আজিজ মোল্লা, টেন্ডুল মোল্লা ও করিম মোল্লাকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় ২১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন। সরকারি কৌঁসুলি আ. ফ. ম. নূরতাজ আলম বাহার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামিপক্ষের আইনজীবী খলিলুর রহমান ও মেজবাউদ্দিন জানিয়েছেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন।

বিষয় : খুন মৃত্যুদণ্ড তিন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

জমি বিরোধে তিন খুন ৫ আসামির মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
জমি বিরোধে তিন খুন ৫ আসামির মৃত্যুদণ্ড
0:00 0:00
1.0x