চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের এক ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা ও ৫ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত ব্যবসায়ী জাকির হোসেন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর রিয়াজউদ্দিন বাজারসংলগ্ন তিন পুলের মাথা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী জাকির হোসেনের অভিযোগ, জসীমউদ্দীন প্রকাশ আরমান, সিরাজুল ইসলাম প্রকাশ সিরাজ, দিদারুল আলম প্রকাশ কালুদিদার ও আবু সালেহ আবিদের নেতৃত্বে ৬ থেকে ৭ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁর সঙ্গে থাকা নগদ ৫ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। ব্যবসায়ীদের দাবি, হামলাকারীরা আগে থেকেই সেখানে ওত পেতে ছিলেন।
আরও পড়ুন,শ্রমিক আন্দোলনে অস্থির গাজীপুরের শিল্পাঞ্চল
একপর্যায়ে জাকির হোসেনকে হত্যার উদ্দেশ্যে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কিরিচ দিয়ে কোপানো হয়। পরে তাঁকে মৃত ভেবে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। এক পথচারী তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। আহত ব্যবসায়ীকে দেখতে হাসপাতালে গিয়ে প্রতিবাদ জানান রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা। তাঁরা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধার এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম এ হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, জাকির হোসেন একজন সৎ ও সহজ-সরল ব্যবসায়ী। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল কাজ শুরু করেছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আনুষ্ঠানিক অভিযোগ না পেলেও বিষয়টি পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে রয়েছে। পাশাপাশি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে।
উল্লেখ্য, জাকির হোসেন রিয়াজউদ্দিন বাজার শ্রমিকদলের সহসভাপতি। তাঁর ওপর হামলার ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন