দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ নভেম্বর ২০২৬

গ্রাম পুলিশের সেবার মান বাড়াতে বাইসাইকেল বিতরণ

বাইসাইকেল বিতরণ

বরিশালের উজিরপুরে ৭৭ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। গ্রাম পুলিশের চলাচল সহজ করা এবং দায়িত্ব পালনে আরও গতিশীলতা আনতে এ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী বিতরণ করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, গ্রাম পুলিশ স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ব পালনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে তারা আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন। জনগণের সেবার মান বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।

আরও পড়ুন,রামশীল ইউনিয়নের নির্বাচনে অংশ নিতে চান যোগানন্দ মধু চাইলেন এলাকাবাসীর আশীর্বাদ

 তিনি বলেন, গ্রাম পুলিশ ইউনিয়ন পর্যায়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করেন। তাদের চলাচল সহজ করা এবং দায়িত্ব পালনে সহায়তা করতেই বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। পাশাপাশি নিজ নিজ এলাকায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এদিকে বাইসাইকেল ও ইউনিফর্ম পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন গ্রাম পুলিশের সদস্যরা। তারা জানান, বাইসাইকেল পাওয়ায় প্রত্যন্ত এলাকায় দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা সহজ হবে। পাশাপাশি ইউনিফর্ম ও নতুন সরঞ্জাম তাদের দায়িত্ব পালনে উৎসাহ জোগাবে। গ্রাম পুলিশ সদস্য মনির হোসেন, দফাদার বাদশা ফকির ও জহিরুল ইসলাম এ উদ্যোগের জন্য সন্তোষ প্রকাশ করেন। তারা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের সেবায় আরও আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয় : পুলিশ বাইসাইকেল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০১ নভেম্বর ২০২৬

গ্রাম পুলিশের সেবার মান বাড়াতে বাইসাইকেল বিতরণ

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x