রংপুরের গঙ্গাচড়ায় অভিযান চালিয়ে গাঁজা সেবনের সরঞ্জামসহ দুই ব্যক্তিকে আটক করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সাইফুনের কাছাকাছি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন উপজেলার বেতগাড়ী ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের মহানন্দের ছেলে চিনি বাবু (৩৫) এবং একই ইউনিয়নের প্রামাণিকপাড়া গ্রামের মোস্তাকিনর ছেলে মোতাকাববির (৪৫)। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় ওই দুই ব্যক্তি গাঁজা সেবন করছিলেন। এ সময় গাঁজা সেবনের সরঞ্জামসহ তাদের আটক করা হয়।
আরও পড়ুন,কালিয়াকৈরে ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের তুমুল বিক্ষোভ
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ২১ অনুযায়ী মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। মাদক কারবারি ও মাদকসেবীদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। শনিবার রাতে আলমবিদিতর ইউনিয়নের সাইফুন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬