যশোরের কেশবপুর উপজেলায় ধানখেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানখেত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ধানখেতে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কেশবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি নিজেদের হেফাজতে নেয়।
আরও পড়ুন,দুই বছরে দুই হাজার গাছ লাগিয়ে থামেননি শান্ত
নিহত দুজনের বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁদের পরিচয় শনাক্ত করতে পারেননি স্থানীয় বাসিন্দারা। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, নিহত পুরুষের পরনে ছিল লুঙ্গি এবং গায়ে গামছা। আর নারীর পরনে ছিল ম্যাক্সি। যশোর থেকে পুলিশের ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছানোর পর মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। তবে কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন ওসি। এ ঘটনায় নিহত দুজনের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্ত কার্যক্রম চলছে।
বিষয় : যশোর ধানখেত মরদেহ উদ্ধার

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬