দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান: ৯ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ কেজি কথিত গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১টা ২৫ মিনিটে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর পুলিশ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বাসিন্দা ফয়সাল ওরফে জুজু (২৯) ও আরিফ (২৩) এবং মানিকগঞ্জ সদর এলাকার মো. শাকিল (৩৭)।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক,

আরও পড়ুন,রাজবাড়ীতে প্রকাশ্যে গুলি ব্যবসায়ী নেতা আহত

 পিপিএমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ইন্সপেক্টর (নিরস্ত্র) আনোয়ার হোসেন।অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে টেপ দিয়ে মোড়ানো তিনটি পলিথিন ব্যাগে রাখা যথাক্রমে চার, তিন ও দুই কেজি—মোট নয় কেজি কথিত গাঁজা জব্দ করা হয়।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।মাদকমুক্ত সমাজ গঠন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

বিষয় : মাদক অভিযান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান: ৯ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x